1. bvoicenews24@gmail.com : bvoice24 :
  2. publisher8182@outlook.com : publisher81 :
  3. siteadmin7750@outlook.com : siteadmin77 :
  4. techsupport6516@gmail.com : techsupport65 :
শিরোনামঃ
পটিয়ায় পরিকল্পিতভাবে সরকারবিরোধী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে শামসুল ইসলাম ওরফে ‘সমসু চেয়ারম্যান দিনদুপুরে কর্পোরেট কর্মকর্তা অপহরণ: চট্টগ্রামে ‘অটোরিকশা গ্যাং’–এর দুর্ধর্ষ তৎপরতায় নিরাপত্তাহীনতায় নগরবাসী বহুদলীয় গণতন্ত্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী আজ দ্বায়িত্বে অবহেলার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শনে ঢাকার দুই শীর্ষ কর্মকর্তা বরখাস্ত গ্লোবাল শ্যাডো ব্যাংকিং ও গোল্ডেন পাসপোর্টের আড়ালে এস আলম: সাইপ্রাসে সম্পত্তি ক্রোকের পর আন্তর্জাতিক মহলে তোলপাড় প্রধানমন্ত্রীর নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি: ১২০০ কোটির ঋণ খেলাপি আমজাদ হোসেন কীভাবে চট্টগ্রাম চেম্বারের সহ-সভাপতি? বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রামে ‘বাংলা টিভি’র ১০ম বর্ষপূর্তি উদযাপন মাইজভাণ্ডারী মানবতাবাদী দর্শন প্রসারে অতন্দ্র প্রহরীর ভূমিকা রাখছে গাউসিয়া হক কমিটি–৫ম কেন্দ্রীয় সম্মেলনে বক্তারা দুদকের নিষ্ক্রিয়তার সুযোগে বহাল তবিয়তে সুবক্তগীন: হাজার কোটি টাকার দুর্নীতি ও অর্থ পাচারের চাঞ্চল্যকর অভিযোগ ব্যাংক লুটের টাকায় কানাডায় প্রাসাদ-নেপথ্যে সেলিম রহমান–শামীম ইকবাল  

মাইজভাণ্ডারী মানবতাবাদী দর্শন প্রসারে অতন্দ্র প্রহরীর ভূমিকা রাখছে গাউসিয়া হক কমিটি–৫ম কেন্দ্রীয় সম্মেলনে বক্তারা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ১৫৯ Time View

পবিত্র ত্বরিকা ও শাশ্বত সুফি দর্শনের আলোকে বিশ্বজুড়ে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার দৃঢ় প্রত্যয়ে বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হলো মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশের ৫ম কেন্দ্রীয় সম্মেলন। গতকাল শনিবার বহদ্দারহাটস্থ একটি কনভেনশন হলে দিনব্যাপি কর্মসূচির মধ্য দিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে দেশ-বিদেশের প্রায় ৩ হাজার প্রতিনিধি অংশগ্রহণ করেন।

সম্মেলন উদ্বোধন ও সভাপতিত্ব করেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির কেন্দ্রীয় পর্ষদের সভাপতি রেজাউল আলী জসিম চৌধুরী। সম্মেলনে বক্তারা বলেন, আত্মকেন্দ্রিক লোভ, মায়ামোহ ও বিদ্বেষপূর্ণ মনোভাবের কারণে আজ সারা বিশ্বে যুদ্ধ, অশান্তি, সংঘাত ও হানাহানি ছড়িয়ে পড়েছে, বিপন্ন হচ্ছে মানবতা, মনুষ্যত্ববোধ আজ চরম সংকটের মুখোমুখি। মুখোমুখি। এমন বৈশ্বিক পরিস্থিতিতে বিশ্বময় শান্তি, পরমতসহিষ্ণুতা ও অসাম্প্রদায়িকতা প্রতিষ্ঠার মোক্ষম মাধ্যম হচ্ছে সুফিধারা তথা শাশ্বত মাইজভাণ্ডারী ত্বরিকা ও দর্শন। মাইজভাণ্ডারী অসাম্প্রদায়িক ও মানবতাবাদী দর্শন প্রচার-প্রসারে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে আসছে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ।

সম্মেলনে হযরত শাহ্ সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.জি.আ.)-এর আশীষ বাণী পাঠ করে শোনান ডা. সাইফুদ্দীন মাহমুদ। সম্মেলনের বিশেষ পর্বে গাউসিয়া হক মঞ্জিলের খাদেম হিসেবে বিভিন্ন ক্ষেত্রে অনবদ্য ও অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ নির্বাচিত বিশিষ্ট ব্যক্তিবর্গকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। অতিথি ছিলেন অধ্যাপক এ ওয়াই এমডি জাফর, ইঞ্জিনিয়ার কামালুর রহমান, ইঞ্জিনিয়ার আজিজুর রহমান, প্রফেসর ড. জসীমউদ্দীন, সৈয়দ ফরিদ উদ্দীন, জহুরুল কাদের আজাদ, শেখ মুজিবুর রহমান বাবুল। সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন-মাওলানা নুরুন্নবী আজহারী। শেষে মাওলানা হাবীবুল হোসাইনের পরিচালনায় মিলাদ ও কিয়াম পরিবেশন এবং বিশেষ মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026