1. bvoicenews24@gmail.com : bvoice24 :
স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ! গ্রেপ্তার দুই - bvoice24
২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বৃহস্পতিবার| দুপুর ২:২২|
শিরোনামঃ
স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ! গ্রেপ্তার দুই দুর্নীতি প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেওয়ার বার্তা প্রধানমন্ত্রী তারেক রহমানের ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো ‘ধ্বংস’ বা ‘নিশ্চিহ্ন’ করে দেওয়ার হুমকী ট্রাম্পের দেওয়ান বাজার ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হজরত শাহ আমানত খান (রহ:) দরগাহ শরিফে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পাহাড়তলী থানার এস আই হাবিবের দৈনিক আয় ৫ লক্ষ টাকা! পাহাড়তলী থানার এস আই হাবিবের দৈনিক আয় ৫ লক্ষ টাকা! হযরত শাহ সুফি আমানত খান (রহ:) দরগাহ শরীফে মাহে রমজানের বিশেষ আলোচনা ও ইফতার মাহফিল মাদকাসক্ত ধনীর দুলালের বেপরোয়া আচরণ থানায় অভিযোগ! হাজী রফিক আহমদের ইন্তেকালে বাদুরতলায় শোকের ছায়া

স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ! গ্রেপ্তার দুই

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ১২ Time View

স্বামীর গলায় ছুরি ধরে তাঁর সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার ভোরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী (২৪) বাদী হয়ে সোমবার সন্ধ্যায় রূপগঞ্জ থানায় মামলা করেছেন। এ ঘটনায় পুলিশ সোমবার রাত ১০টার দিকে অভিযুক্ত দুই আসামিকে তারাবো পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের যাত্রামুড়া বৌবাজার এলাকা থেকে গ্রেপ্তার করে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভোরে অভিযুক্ত আফজাল খান তার এক সহযোগীকে নিয়ে ভুক্তভোগী ওই নারীর বাসায় প্রবেশ করে। বাসায় ঢুকে তারা প্রথমে ওই নারীর মুখ চেপে ধরে এবং গলায় ছুরি ঠেকিয়ে ভয়ভীতি দেখায়। এ সময় তাঁর স্বামী এগিয়ে এলে তাঁকেও অস্ত্রের মুখে জিম্মি করা হয়। অভিযুক্তরা হুমকি দেয়, তাদের কথা না শুনলে ভুক্তভোগী নারী, তাঁর স্বামী ও ঘুমন্ত শিশুসন্তানকে হত্যা করা হবে। একপর্যায়ে স্বামীর গলায় ছুরি ধরে প্রথমে অজ্ঞাতনামা এক ব্যক্তি ও পরে আফজাল খান ওই নারীকে ধর্ষণ করে। পরে ওই বাসা থেকে দুটি মুঠোফোন নিয়ে যায়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন বলেন, এ ঘটনায় ধর্ষণের শিকার ওই নারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে সোমবার সন্ধ্যায় মামলা করেছেন। পরে এ ঘটনায় জড়িত দুই আসামিকে রাতে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া দুটি মুঠোফোন উদ্ধার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026