1. bvoicenews24@gmail.com : bvoice24 :
ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো ‘ধ্বংস’ বা ‘নিশ্চিহ্ন’ করে দেওয়ার হুমকী ট্রাম্পের - bvoice24
২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বৃহস্পতিবার| দুপুর ২:৩৫|
শিরোনামঃ
স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ! গ্রেপ্তার দুই দুর্নীতি প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেওয়ার বার্তা প্রধানমন্ত্রী তারেক রহমানের ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো ‘ধ্বংস’ বা ‘নিশ্চিহ্ন’ করে দেওয়ার হুমকী ট্রাম্পের দেওয়ান বাজার ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হজরত শাহ আমানত খান (রহ:) দরগাহ শরিফে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পাহাড়তলী থানার এস আই হাবিবের দৈনিক আয় ৫ লক্ষ টাকা! পাহাড়তলী থানার এস আই হাবিবের দৈনিক আয় ৫ লক্ষ টাকা! হযরত শাহ সুফি আমানত খান (রহ:) দরগাহ শরীফে মাহে রমজানের বিশেষ আলোচনা ও ইফতার মাহফিল মাদকাসক্ত ধনীর দুলালের বেপরোয়া আচরণ থানায় অভিযোগ! হাজী রফিক আহমদের ইন্তেকালে বাদুরতলায় শোকের ছায়া

ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো ‘ধ্বংস’ বা ‘নিশ্চিহ্ন’ করে দেওয়ার হুমকী ট্রাম্পের

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • ২৪ Time View

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য ইরানকে নতুন করে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন।

তিনি বলেছেন, এই সময় পার হওয়ার পর যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো ‘ধ্বংস’ বা ‘নিশ্চিহ্ন’ করে দেবে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবর বলছে, দেশটি পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছে যে, তাদের জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামোতে আঘাত করা হলে, তারা পুরো অঞ্চলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট সব জ্বালানি অবকাঠামোগুলোকে লক্ষ্যবস্তু করে হামলা চালাবে।

এদিকে, গত কয়েক ঘণ্টার মধ্যে কাতারে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার এবং সংযুক্ত আরব আমিরাত উপকূলের কাছে একটি জাহাজে প্রজেক্টাইল সংক্রান্ত এক ‘দুর্ঘটনার’ খবর পেয়েছে বিবিসি।

এসব ঘটনা ঘটেছে দক্ষিণ ইসরায়েলে ইরানি হামলার পর, যেখানে ডিমোনা এবং আরাদ শহরে ১২০ জনেরও বেশি মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এর আগে শনিবার ইরান দিয়েগো গার্সিয়ায় অবস্থিত যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক ঘাঁটিতে দুইটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। তবে, হামলাটি ব্যর্থ হয়েছে বলে জানা যাচ্ছে।

হরমুজ প্রনালি চালু করতে তেহরানকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ট্রাম্পের, ইরানি হামলায় ইসরায়েলে ভবন বিধ্বস্ত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রনালি চালু করতে ইরানকে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন। এ সময়ের মধ্যে শর্ত না মানলে ইরানি বিদ্যুৎ কেন্দ্রগুলো ‘ধ্বংস’ করে দেয়া হবে বলে হুমকি দিয়েছেন ট্রাম্প। এদিকে, ইরানি হামলায় ইসরায়েলে একাধিক ভবন বিধ্বস্ত হয়েছে।

শনিবার রাতে ইসরায়েলে পারমাণবিক স্থাপনার নিকটবর্তী দুটি শহরে হামলা চালিয়েছে ইরান। এসব হামলায় অন্তত ১৬০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন ইসরায়েলি কর্মকর্তারা।

তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

হামলার শিকার শহর দুটি হলো আরাদ ও দিমোনা।

জানা গেছে, ব্যালিস্টিক মিসাইল হামলার ঘটনায় আরাদে ৮৪ জন এবং দিমোনায় আরও ৭৮ জন চিকিৎসাধীন রয়েছেন।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা – আইএইএ জানিয়েছে, এই হামলায় দিমোনার প্রায় ১৩ কিলোমিটার দূরে অবস্থিত একটি পারমাণবিক গবেষণা কেন্দ্রের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কী-না সে বিষয়ে তারা অবগত নন।

এর আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছিল, শনিবার ইরানের নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় হামলার জবাবে ওই হামলা চালানো হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026